1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সৈয়দপুরে রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৬ জন দেখেছেন

রোটারী ক্লাব অব সৈয়দপুর এর উদ্যোগে অসহায় দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বেলা এগারটায় শহরের পৌরসভা সড়কের রোটারী চক্ষু হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এতে সভাপতিত্ব্ করেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি রোটারিয়ান মো. মোবাশ্বের আলম প্রিন্স। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রোটারী ক্লাব অব সৈয়দপুর এর চেয়ারম্যান বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন রোটারিয়ান অধ্যাপক আলহাজ¦ ডা. মো. শরীফুল আলম চৌধুরী পিএইচএফ।

এ সময় অন্যান্যদের মধ্যে রোটারী ক্লাব অব সৈয়দপুর এর সেক্রেটারি রোটা. মো. নুরুল হক শাহ্, রোটারিয়ান শাহ আহসান হাবীব, রোটা. ডা. মো. দেলোয়ার হোসেন, মো. মাহবুব আলম, রোটা: কোহিনুর সিদ্দিকা, রোটা. মমতাজ মিন্টু, রোটা: মো. আজহারুল সরকার রানা, রোটা: মো. আসলাম পারভেজ, ব্যবসায়ী আলহাজ¦ মো. আফতাব আলম জুবায়ের প্রমুখ উপস্থিত ছিলেন। ওই দিন উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে তিন শত কম্বল বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )