1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়া হাসপাতালে চিকিৎসা নয়, চলছে পানির জন্য সংগ্রাম | দৈনিক সকালের বাণী
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

৭ দিন ধরে পানি সংকট: কাউনিয়া হাসপাতালে চিকিৎসা নয়, চলছে পানির জন্য সংগ্রাম

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩৩ জন দেখেছেন

চিকিৎসা সেবা নিতে এসে পানির জন্য চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা সাত দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় হাসপাতালজুড়ে সৃষ্টি হয়েছে মানবিক সংকট। সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীরা বাধ্য হয়ে নিচতলা থেকে পানি টেনে এনে বাথরুম ব্যবহার করছেন। অসুস্থ শরীর নিয়ে এভাবে পানি বহন করা রোগীদের জন্য যেমন কষ্টকর, তেমনি এটি চরম অমানবিক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করছেন ভুক্তভোগীরা।

হাসপাতালে আসা একাধিক রোগী ও স্বজন জানান, পানির অভাবে টয়লেট ব্যবহার ও নিত্যপ্রয়োজনীয় কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব না হওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। নারী, শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। হাবিবুর রহমান নামে এক রোগীর স্বজন বলেন, “চিকিৎসা নিতে এসে এমন দূর্ভোগ কখনো কল্পনা করিনি। পানি ছাড়া হাসপাতাল কীভাবে চলে?”

তবে টানা সাত দিন ধরে পানি সংকট চললেও স্থায়ী সমাধান না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সচেতন মহলের মতে, দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক না হলে হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা বলেন, “আমি বৃহস্পতিবার অফিস করেছি। তবে এ বিষয়ে আমাকে কেউ অবগত করেননি। আপনারাদের মাধ্যমে এই মুহূর্তে বিষয়টি জানতে পারলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিষয়ে জানতে চাইলে রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, “আমাকে এ বিষয়ে কেউ অবগত করেনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সাত দিন ধরে পানি সংকট কেন নিরসন করা হয়নি, সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, আমি একটু আগে বিষয়টি জানতে পারলাম , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ক

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )