1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে চুরির অপবাদে মসজিদে মাইকিং, ঘরে মিলল যুবকের লাশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সৈয়দপুরে চুরির অপবাদে মসজিদে মাইকিং, ঘরে মিলল যুবকের লাশ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২০২ জন দেখেছেন
মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরের এক পল্লীতে নিজের থাকার ঘর থেকে রোকনুজ্জামান (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলীর গুয়াবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে থানা পুলিশ। তবে চুরির অপবাদে মসজিদে মাইকিং করায় সম্মানহানি ও মানসিক চাপে ওই ফল ব্যবসায়ী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগে উঠেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উল্লিখিত এলাকার জহুরুল ইসলাম বাট্টুর ছেলে রোকনুজ্জামান (২৭)। তিনি পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন। গত শুক্রবার গভীর রাতে গরু চুরির সন্দেহে স্থানীয়রা রোকনুজ্জামান ও তার চাচাতো ভাই মুসলিমকে আটক করেন। পরে জনপ্রতিনিধি ও উভয় পক্ষের লোকজনের উপস্থিতিতে মুচলেকা লিখে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু ভোরে শনিবার সকালে গরুর মালিক আব্দুর রশিদ মসজিদের মাইকে রোকনুজ্জামান ও মুসলিমকে গরু চোর হিসেবে ঘোষণা করেন। বিষয়টি রোকনুজ্জামানের মান সম্মানে লাগে।

এ ঘটনায় রোকনুজ্জামান মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। এরপর পরিবারের লোকজনের অজান্তে নিজের থাকার ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে সৈয়দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে লাশের ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা। তিনি জানান, ওই যুবক গলায় ফাঁঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )