গতকাল বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকেলে টিউলিপ চাষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইএসডিও’র পরিচালক (প্রশাসন) অধ্যক্ষ ড. সেলিমা আখতার । অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে তিনি নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন এবং উদ্যোগটির টেকসই সাফল্য কামনা করেন।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আর্থিক সহযোগিতায় তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়াল জোত ও দর্জিপাড়া গ্রামের নারী উদ্যোক্তাগণ সম্মিলিতভাবে এই ব্যতিক্রমধর্মী ফুল চাষ কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
ইএসডিওর হেড অব ইনক্লুসিভ মাইক্রোফিন্যান্স মো: আইনুল হক বলেন এই টিউলিপ ফুল চাষ প্রকল্প নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি ইকো-ট্যুরিজমকে আরও শক্তিশালী করবে এবং দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের আকৃষ্ট করবে ।