1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তারেক রহমানকেই দায়িত্ব নিয়ে সহিংসতার রাজনীতি বন্ধ করতে হবে- আখতার হোসেন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

তারেক রহমানকেই দায়িত্ব নিয়ে সহিংসতার রাজনীতি বন্ধ করতে হবে- আখতার হোসেন

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ জন দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন বলেছেন, গোটা বাংলাদেশে যে সহিংসতার রাজনীতি শুরু হয়েছে, সেটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। এখন তারেক রহমানকেই দায়িত্ব নিয়ে সহিংসতার রাজনীতি বাংলাদেশে এখন বন্ধ করতে হবে। আমরা আগের মত করে আর ফ্যাসিবাদের যে রাজনীতি, পেশক্তি যে রাজনীতি, সে রাজনীতিতে আমরা ফিরতে চাই না। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামে শাপলা কলির নির্বাচনী উঠান বৈঠক শেষে স্থানীয় সাংবাদিকদের এ কথা বলেন আখতার হোসেন।

তিনি বলেন, ২০১৮ তে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ার কারণে একজন নারীকে যেভাবে ধর্ষণ করা হয়েছিল একই ঘটনার পুনর্বৃত্তির দিকে বিএনপি যাচ্ছে। তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। নারীদের পোশাক খুলে ফেলার কথা বলছে। এটা অত্যন্ত গর্হিত একটা অপরাধ। আমরা বিএনপির নেতৃবৃন্দকে এবারের নির্বাচনে সংযত হয়ে আওয়ামী লীগের স্টাইলে না নতুন বাংলাদেশের যে রাজনীতি সেভাবে তাদেরকে নির্বাচনী প্রচারণে অংশগ্রহণ করার জন্য আমরা উদাত্তক কন্ঠে আহ্বান জানাই। তার নেতাকর্মী ও সমর্থদের উপর নির্যাতনের বিষয়ে শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন বলেন, গোটা বাংলাদেশের মত আমাদের রংপুর-৪ আসনে বিএনপির যারা নেতাকর্মীরা আছেন তাদের সমর্থন নাই।

তাই তারা জনগণের উপরে ও এনসিপি এবং জামাতের নেতাকর্মীরা আছে, তাদের উপরে তারা ভয়ানকভাবে তারা আক্রমণের পথ তারা বেছে নিয়েছে। নির্বাচনে যে আইন শৃঙ্খলা বাহিনীরা আছে, তাদের নিরপেক্ষতার বিষয়টা আমার কাছে প্রশ্নের সম্মুখীন দাড়ি করিয়েছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আবেদন জানাই অবিলম্বে পীরগাছার ইটাকমারি মমিন বাজারে বিএনপির যেসব নেতাকর্মীরা এনসিপি এবং শাপলাগুলের সমর্থক এবং জামাতের নেতাকর্মীদের উপর হামলা করেছে হেনস্তার ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি সাধারন মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে, যে রেসপন্স পাচ্ছি।

আমরা আশাবাদী যে আগামী ১২ তারিখে কাউনিয়া ও পীরগাছ আসনে শাপলাকলি কোন মার্জিনাল লাইনে না। একটা বৃহৎ ব্যবধানে শাপলাকলি বিজয় অর্জন করবে, এটাই আমাদের প্রত্যাশা। ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলার আমির আব্দুস সালাম সরকার, এনসিপি রংপুর জেলার যুগ্ন সমন্বয়ক আবু রেজা, কাউনিয়া উপজেলার প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম প্রমুখ।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )