1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সৈয়দপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৭ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুর গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস -২০২৬ পালিত করা হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে শহরের পুরাতন বাবুপাড়াস্থ সৈয়দপুর গ্রন্থাগার  চত্বরে কবিতা আবৃত্তি, বইপাঠ, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর গ্রন্থাগারের সভাপতি ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু।
সভাপতির বক্তব্যে সৈয়দপুর গ্রন্থাগারের সভাপতি ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু বলেন, বই মানুষের প্রকৃত বন্ধু এবং জ্ঞানার্জনের প্রধান মাধ্যম। একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠনে  গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম।
আলোচনা সভায় অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক রেহানা সুলতানা, শারমিন আক্তার, সিম্পল খাতুন ও সৈয়দপুর রিডার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নবীন ইসলাম প্রমুখ।
বক্তারা তরুণ প্রজন্মকে নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাবেরা মুসফিরাত সাফি এবং অষ্টম  শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া জাহিদ রুদানা।
গ্রন্থাগার দিবসের বিভিন্ন কর্মসূচিতে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও বইপাঠের মাধ্যমে তাদের সাহিত্যপ্রেম ও সৃজনশীলতার পরিচয় তুলে ধরে। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় শিক্ষার্থীরা  গ্রন্থাগারের গুরুত্ব, পাঠাভ্যাসের প্রয়োজনীয়তা ও জ্ঞানচর্চার ওপর মূল্যবান বক্তব্য প্রদান করেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )