1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে আনন্দ মিছিল | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

প্রতিমন্ত্রী হলেন ফরহাদ হোসেন আজাদ, দেবীগঞ্জে আনন্দ মিছিল

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ জন দেখেছেন

ফরহাদ হোসেন আজাদ-কে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় পঞ্চগড়-২ আসনে আনন্দের জোয়ার বইছে। এ উপলক্ষ্যে দেবীগঞ্জ উপজেলায় বিজয় মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল ও মহিলা দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনী বসুনিয়া, সাধারণ সম্পাদক হ্যাপি, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লিটন, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ফরহাদ হোসেন আজাদকে প্রতিমন্ত্রী করায় পঞ্চগড়-২ আসনের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। তাঁর নেতৃত্বে দেবীগঞ্জসহ পুরো এলাকায় উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )