


নীলফামারীতে পান্নু খান ও সালমা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী শ্রমজীবীদের মাঝে ইফতার বিতরণ কর্মসুচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পহেলা রমজানে শহরের পৌর সুপার মার্কেট এলাকায় ইফতার বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম। জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, জেলা জজ আদালতের সরকারী কৌশুলী এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ ও সফিকুল আলম ডাবলু এ সময় উপস্থিত ছিলেন।
সামী ইলেকট্রনিক্স ও প্রিয় সুপার শপের সহযোগীতায় এই ইফতার বিতরণ করা হচ্ছে। সামী ইলেকট্রনিক্স ও প্রিয় সুপার শপের স্বত্বাধিকারী আকতার হোসেন স্বপন জানান, প্রতি বছরের ন্যায় এবারো ইফতার বিতরণের উদ্যোগ নেই। শহরের অনেক শ্রমজীবী রয়েছেন তারা সময়াভাবে ইফতারের সময় ইফতার ঠিকমত করতে পারেন না। মাসব্যাপী এই ইফতার বিতরণ কর্মসুচি অব্যাহত থাকবে।