1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় অবৈধ ভাবে পাথর উত্তোলন, ১১টি নৌকা ও ৬টি শ্যালো মেশিন বিনষ্ট | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

ডিমলায় অবৈধ ভাবে পাথর উত্তোলন, ১১টি নৌকা ও ৬টি শ্যালো মেশিন বিনষ্ট

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ জন দেখেছেন
নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ও খালিশা চাপানি ইউনিয়নে অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে টেপাখড়িবাড়ি ইউনিয়নে ১১টি ইঞ্জিনচালিত নৌকা ও ৬টি শ্যালো মেশিন বিনষ্ট করা হয় এবং খালিশাচাপানি ইউনিয়নে ৫টি সিক্স সিলিন্ডার মেশিন ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় সহকারী কমিশনার(ভুমি) রওশন কবির উপস্থিত ছিলেন।
বিজিবির ৬২জন সদস্য এবং ডিমলা থানা পুলিশের চৌকস একটি দল অভিযানে সহায়তা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান বলেন, তিস্তা নদীর জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি এবং কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )