1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পরকীয়ার অভিযোগ ভাঙছে বিজয়ের সংসার, নেপথ্যে এই নায়িকা? | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

পরকীয়ার অভিযোগ ভাঙছে বিজয়ের সংসার, নেপথ্যে এই নায়িকা?

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৮৩ জন দেখেছেন

পরকীয়ার অভিযোগে দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের দীর্ঘ ২৫ বছরের সম্পর্কে ছন্দপতন। এরইমধ্যে আদালতে বিচ্ছেদের মামলা করেছেন সুপারস্টারের স্ত্রী স্ত্রী সঙ্গীতা সোনার্লিঙ্গম। এরপরই গুঞ্জন এক দক্ষিণী নায়িকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বিজয়ের সংসার খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজয়ের সংসারের এমন পরিস্থিতির কারণ অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

তার সঙ্গে বিজয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে ২০২১ থেকে তৃষার সঙ্গে সম্পর্কে আছেন বিজয়। একসঙ্গে পর্দায়ও জুটি বেঁধেছেন তারা। সে ২০০৪ সালের কথা। সে সময় রিলে তাদের একসঙ্গে যাত্রা শুরু হয় ‘ঘিল্লি’ ছবির মাধ্যমে।

এরপর ‘তিরুপাচ্চি’, ‘আথি’-সহ বেশ কিছু ছবিতে একসঙ্গে দেখা যায় তাদের। তবে ২০০৮ এরপর এ জুটি দীর্ঘ বিরতিতে যায়। ফেরে ২০২৩ সালে লিও সিনেমার মাধ্যমে। এদিকে বিজয়ের সঙ্গে তৃষার প্রেমের গুঞ্জন দানা বাঁধে ২০০৪ সালে ‘ঘিল্লি’ ছবির সময়। তবে দুজনেই উড়িয়ে দিয়েছিলেন সে গুঞ্জন। কে৪ জানত এত বছর পর সেই সম্পর্কের গুঞ্জনই কাল হয়ে দাঁড়াবে অভিনেতার সংসারের জন্য!
কেননা নেটপাড়ায় এরইমধ্যে তৃষা ও বিজয়ের একসঙ্গে সময় কাটানোর নানা ভিডিও ভাইরাল। ‘কোয়ালিটি টাইম’ কাটাতেই দেখা গেছে সেই ছবি ও ভিডিওতে।

এখানেই শেষ নয়, ঘনিষ্ঠ বন্ধুর বিয়েতে একসঙ্গে গোয়ায় সময় কাটিয়েছেন তারা। আর সেখান থেকেই নেটপাড়া প্রশ্ন তুলেছে, ‘তাহলে কি তৃষাই এই বিচ্ছেদের কারণ?’ এদিকে আদালত থেকে বিজয়কে আগামী ২০ এপ্রিল আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন মামলার পরবর্তী শুনানিও হবে। বিবাহবিচ্ছেদের আবেদনে বিজয়ের বিরুদ্ধে সঙ্গীতা বিবাহ বহির্ভূত সম্পর্ক, প্রতারণা ও মানসিক নির্যাতনের মতো অভিযোগ উল্লেখ করা হয়েছে এই বিবাহ বিচ্ছেদের মামলায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )