1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রমে ইফতার করলেন ইউএনও তানজিমা | দৈনিক সকালের বাণী
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রমে ইফতার করলেন ইউএনও তানজিমা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১১৬ জন দেখেছেন

নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মায়েদের মাঝে ইফতার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হঠাৎ বৃদ্ধাশ্রমে হাজির হন ইফতার সামগ্রী নিয়ে। এ সময় বৃদ্ধ মা বাবাদের সঙ্গে বসে ইফতার করেন এবং তাদের সুখ দুঃখের কথা শোনেন। গত বুধবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের নিরাপদ বৃদ্ধাশ্রম ইউনিট -২ এ বৃদ্ধ বাবা মায়েদের মাঝে ইফতার বিতরণ করেন তিনি। খেজুর, ফলমূল, ছোলা, বেগুনি, পেঁয়াজু, জিলাপি ও শরবতসহ বিভিন্ন ইফতার সামগ্রী নিয়ে উপস্থিত হন। তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আশ্রমের বাসিন্দারা। ইফতার পেয়ে বৃদ্ধ হাসান আলী বলেন, আমরা বৃদ্ধাশ্রমে দীর্ঘদিন ধরে আছি এখানে খুব ভালো খাবার খাওয়ার সুযোগ হয়না। আজকে ইফতার নিয়ে এসেছে আমরা খুব আনন্দিত।

মোকলেছুর রহমান বলেন, পরিবার আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে এখানে কষ্টে দিন কাটে। আমাদের তেমন কেউ খোঁজ খবর নেয়না। আজকে ভালো ইফতার পেয়েছি। বৃদ্ধ আনোয়ার হোসেন বলেন, আমি পরিবার থেকে একজন নিপিড়ীত মানুষ, বৃদ্ধাশ্রমে ৫ মাস ধরে আছি। ইতিপূর্বে পরিবার থেকে কেউ খোঁজ খবর নেয়নি। আজকে মমতা মা আমাদের ভালো ইফতার দিয়েছেন। আল্লাহ যেন তার ভালো করেন। নিরাপদ বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা সাজিউর রহমান সাজু বলেন, আমি নিজ উদ্যোগে বৃদ্ধাশ্রম গড়ে তুলেছি। আমার জায়গা থেকে আমি তাদের ভালো রাখার চেষ্টা করছি।

এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে অসহায় ছিন্নমূল মানুষেরা এখানে থাকে। আজকে ইউএনও মহোদয় এসে বৃদ্ধদের মাঝে ইফতার বিতরণ করেছেন এটা আমাদের জন্য সাহায্যের। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, আমি এরআগেও বৃদ্ধাশ্রমে এসেছিলাম অসহায় বৃদ্ধ বাবা মায়েদের পাশে দাঁড়িয়েছি। আজকে তাদের সঙ্গে ইফতার করার জন্য ইফতার নিয়ে এখানে এসেছি। আমি সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করবো।

তবে সকল সন্তানের উচিত কোন বাবা মায়েদের যেন বৃদ্ধাশ্রমে না পাঠায়। চাকরি করার সুবাদে আমার বাবা মা আমার সঙ্গে থাকেনা, আজকে তাদের সঙ্গে ইফতার করতে পেরে খুব ভালো লাগছে। সমাজের বিত্তবানদের আহ্বান জানাবো তারা যেন বৃদ্ধাশ্রমে থাকা মানুষদের সহায়তা করে। এসময়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )