


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা করে রংপুর মহানগর যুবদলের আওতাধীন হাজিরহাট (মেট্রোপলিটন) থানা যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) হাজিরহাট চেয়ারম্যানের মোড়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন।
হাজিরহাট (মেট্রোপলিটন) থানা যুবদলের আহবায়ক লিয়াকত হোসেন লিমন এর সভাপতিত্বে ১নং সদস্য সাদিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপির সদস্য মাসুক জালাল রাহাত, রংপুর মহানগর বিএনপির সদস্য মহসিন আলী, ১১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মমিনুল ইসলাম মহসিন, ১ নং ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ১০ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ মহসিন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাহিদ হোসেন সবুজ, নাজুল ইসলাম, সুমন মিয়া, হাজির হাট সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপনসহ হাজিরহাট থানা ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীবৃন্দ।