1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই 

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৯ জন দেখেছেন
নীলফামারীর কিশোরগঞ্জে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের অগ্নিকাণ্ডে মকছুদার নামে এক পুলিশ সদস্যের বাড়ি ভস্মীভূত হয়েছে। ৭ই মার্চ শনিবার দুপুরে  উপজেলা পানি উন্নয়নবোর্ড সংলগ্ন স্থানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ৩টি তুলার গোডাউনসহ তার বাড়িতে রক্ষিত আসবাবপত্র পুড়ে গিয়ে প্রায় ২০ লাখ টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয়রা জানান, তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে করে  আগুনের লেলিহান  শিখা দাউ-দাউ করে চারদিকে ছড়িয়ে পড়লে এক নিমিষে সব কিছু পুড়ে  ছাই হয়ে যায়।
পরে  ফায়ার সার্ভিসের একটি  ইউনিট খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে স্থানীয়দের সহায়তায়  ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )