
রংপুরে পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর সরকারি সিটি কলেজ প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্টিত হয়। রংপুর গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে পবিত্র রমজান মাসের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আয়োজকরা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেই এ আয়োজন করা হয়েছে। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা অনুসরণ করে সমাজে শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়। এতে রংপুর গভর্নমেন্ট কমার্শিয়াল ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Related