1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাবান্ধায় ইউপি চেয়ারম্যান মিলন বহিষ্কার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

বাংলাবান্ধায় ইউপি চেয়ারম্যান মিলন বহিষ্কার

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়)
  • আপলোডের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ জন দেখেছেন
অবশেষে বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান বহিষ্কার
অবশেষে বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান বহিষ্কার

পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনকে কর্মস্থলে অনুপস্থিতি সহ বিভিন্ন অনিয়ম দূর্নীতির অভিযোগে জনস্বার্থে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বরখাস্ত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাধীন ১নং বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, জমি জবর দখল, শ্রমিক নিয়োগ বাণিজ্য, চাঁদাবাজি এবং ৫ আগস্ট হতে কার্যালয়ে অনুপস্থিতির অভিযোগের বিষয়ে জেলা প্রশাসক, পঞ্চগড় এর প্রতিবেদন মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ২৫ সেপ্টেম্বর ৭৮০ সংখ্যক প্রজ্ঞাপন মূলে জনস্বার্থে আপনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ ধারা অনুযায়ী কেন আপনার পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০(দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, পঞ্চগড় এর মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিত করণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )