1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রংপুর সিটি কর্পোরেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

রংপুর সিটি কর্পোরেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৪ জন দেখেছেন
oplus_0
পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ নগরীর স্থানীয় এক হোটেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক যুগের আলো,র প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরীন ভরসা, সুজন মহানগরের সভাপতি এডভোকেট জোবায়দুল ইসলাম বুলেট, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি সালেকুজ্জামান সালেক, রিপোর্টাস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক রাশেদ ফয়সল কবির, সহ-বার্তা নিয়ন্ত্রক বিপ্লব নাজির, জেলা সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সাধারণ সম্পাদক মাজহার মান্নান, রংপুর চেম্বারের পরিচালক রশিদুস সুলতান বাবলু, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, সিটি প্রেসক্লাবেরর জীবন সদস্য অন্তর রহমান, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, সাহিত্য সম্পাদক এস এম শহিদুল ইসলাম, কার্যকরী সদস্য সাকিল আহমেদ, শাহ্ আলম ও মৌসুমী শংকর ঋতা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সিনিয়র সহ-সভাপতি এস এম খলিল বাবু, সঞ্চালনা করেন সিটি প্রেসক্লাব রংপুরের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ আলী রাজু।
জাতীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর আমি কোন নির্দিষ্ট দলের না। আমি সবার এমপি। সবাইকে সমানভাবে সেবা দেওয়াই আমার ব্রত। সিটি প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে আমি মুগ্ধ। যেখানে বিভাগীয় নগরী রংপুরের সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহণ ছিলো। নিজেদের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রাখতে এরকম আয়োজন বেশি বেশি দরকার।
সিটি প্রেসক্লাব রংপুরের ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিক ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )