1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
তেল সরবরাহের দাবিতে নীলফামারী জেলা পেট্টোল পাম্প মালিক সমিতির আল্টিমেটাম | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

তেল সরবরাহের দাবিতে নীলফামারী জেলা পেট্টোল পাম্প মালিক সমিতির আল্টিমেটাম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৯২ জন দেখেছেন
আগামী ২৪ ঘন্টার মধ্যে দিনাজপুরের পাবর্তীপুর রেলওয়ে হেড ওয়েল ডিপো থেকে জেলার সকল পাম্পে স্বাভাবিক তেল সরবরাহের দাবি জানিয়েছেন নীলফামারী জেলা পেট্টোল পাম্প মালিক সমিতি।
অন্যথায় জেলা সকল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধের আল্টিমেটাম দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) নীলফামারী জেলা পেট্টোল পাম্প মালিক সমিতির এক জরুরী সভা থেকে ওই আল্টিমেটাম দেওয়া হয়।
নীলফামারী জেলা পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর শহরের উপকন্ঠে অবস্থিত আইয়ুব ব্রাদার্স ফিলিং স্টেশনের স্বত্তাধিকারী মো. একরামুল হক বলেন, জেলার সদর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সৈয়দপুরসহ ছয়টি উপজেলায় মোট ৩৮টি ফিলিং স্টেশন (পেট্টোল পাম্প) রয়েছে। গত কয়েক সপ্তাহ যাবৎ নীলফামারীর জেলার পেট্টোল পাম্পগুলোতে পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ দেওয়া হচ্ছে না। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কোন রেশনিং ব্যবস্থা চালু নেই। কিন্তু আমরা যখন তেল সরবরাহ দিতে যাচ্ছি, তখন সপ্তাহের দুই দিন প্রতিটি পেট্টোল পাম্পকে দুই হাজার থেকে তিন হাজার লিটার করে তেল সরবরাহ দেওয়া হচ্ছে।
আবার সরকারিভাবে দূরপাল্লার যানবাহনে আশি লিটার, ছোট যানবাহনে এক হাজার টাকার এবং মোটরসাইকেলে ২০০ টাকার করে তেল সরবরাহ দিতে বলা হচ্ছে। এ অবস্থায় অপেক্ষাকৃত কম সরবরাহ করা তেল আমরা প্রতিদিন স্বল্প সংখ্যক যানবাহনে দিতে পারছি। ফলে যানবাহনগুলোর চালকরা প্রতিনিয়ত তেলের জন্য পাম্পে এসে ধর্ণা দিচ্ছেন। এতে করে যানবাহন মালিক তথা চালকদের সঙ্গে পাম্পের কর্মচারীদের তুমুল বাকবিতন্ডা হচ্ছে  অহরহ।
অনেক সময় যানবাহনের চালক কিংবা চালকরা মম সৃষ্টি করে পাম্পের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হয়ে মারপিট করছেন। গত ২৩ মার্চ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার টেঙ্গনমারিতে ভাই ভাই ফিলিং স্টেশনে তেল সরবরাহ নিয়ে সৃষ্ট সংঘর্ষে পাম্পের এক কর্মচারীর মৃত্যু ঘটনা ঘটেছে। এছাড়াও সৈয়দপুর উপজেলার শহরের খালেক ফিলিং স্টেশনে তেল নিতে আসা গাড়ির মালিকের সঙ্গে পাম্প কর্মচারীদের তুমুল বচসা হয়। প্রায় প্রতিটি পাম্পে তেল নিতে এসে গাড়ির মালিক কিংবা চালকদের সঙ্গে কর্মচারীদের ঝগড়া বিবাদ সৃষ্টি হচ্ছে।
কখনও কখনও তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে তা হাতাহাতি রূপ নিচ্ছে। এতে করে যে কোন সময় বড় ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সব ঝুট ঝামেলা নিয়ে পাম্প পরিচালনা করা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই প্রশাসনগতভাবে এ ব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহন না করা হলে পাম্প বন্ধ রাখা ছাড়া আর কোন বিকল্প উপায় নেই।
এ অবস্থায় গতকাল মঙ্গলবার নীলফামারী জেলা পেট্টোল পাম্প মালিক সমিতি জরুরী সভা করেছে। সৈয়দপুর শহরের একটি  হোটেলে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্য পাম্প মালিক ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওই সভা  থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে জেলার প্রতিটি পাম্পে স্বাভাবিক তেল সরবরাহের দাবি জানানো হয়েছে। অন্যথায় সকল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। একই দাবিতে গতকাল মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে নীলফামারী জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপিও  প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )