1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৮৬ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের নিয়ে সৈয়দপুর ওমেন এন্টারপ্রেনার কমিউনিটি (সোয়াক) নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। স্থানীয় শতাধিক নারী উদ্যোক্তার মিলনমেলার মধ্যদিয়ে ওই সংগঠনটির যাত্রা শুরু হলো। গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সৈয়দপুর রেলওয়ে মর্তূজা ইনস্টিটিউট মিলনায়তনে নারী উদ্যোক্তাদের ওই মিলনমেলার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক এম আর আলম ঝন্টু এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ  রোবায়তুর রহমান  রোবায়েত এবং সাংবাদিক নওশাদ আনসারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা শাহবাজ নিপা। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাসনিম কলি মিম, আফসা ইভা, নাফিসা আনসারী, নুসরাত আরা,লামিয়া প্রমুখ।
মিলনমেলায় নারী উদ্যোক্তাদের মধ্যে লুবনা, নওশিন তারান্নাম, পাখি, জলি আশরাফী, মিমি, রিদিকা সোহানী মেহেদী, নাফিসা আনসারী, ইফতি, সামিয়া, ফারহানা , তাসনিয়া, ওয়াহিদা আক্তার ইকরা, নুসরাত, আসমাউল হুসনা, নিলু, কল্পনা আক্তার কাকুলি, আনুশকা, মুসকান, তাসনিয়া অনেকেই উপস্থিত ছিলেন।
এদের মধ্যে কেউ হোমমেড কেক তৈরি করেন, কেউবা মেহেদী শিল্পী, কেউ অনলাইন কাপড় ব্যবসায়ী, কেউ পেইন্টিং, কেউবা আবার কনটেন্ট ক্রিয়েটর, ডিজাইনার কিংবা হ্যান্ডমেড পণ্যের নির্মাতা। ভিন্ন ভিন্ন উদ্যোগে কাজ করলেও তাদের সবার লক্ষ্য এক ও অভিন্ন।
আর তা হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো এবং সমাজে অসামান্য অবদান রাখা। সব মিলিয়ে সৈয়দপুরে নারী উদ্যোক্তাদের এই মিলনমেলা শুধু একটি আয়োজন নয়, বরং নারীর আত্মনির্ভরতার এক উজ্জ্বল উদাহরণ যেখানে স্বপ্ন, সাহস আর সম্মিলিত উদ্যোগ মিলেই তৈরি হচ্ছে আগামীর নতুন সম্ভাবনা। এক ছাদের নিচে মিলিত হয়েছেন শতাধিক স্বাবলম্বী নারী উদ্যোক্তা, যাদের হাতে গড়ে উঠছে স্বপ্ন, আত্মনির্ভরতা আর সম্ভাবনার নতুন গল্প।
নারী উদ্যোক্তাদের মিলন মেলা শেষে উদ্যোক্তাদের বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়েছে। সবশেষে সৈয়দপুর ওমেন এন্টারপ্রেনার কমিউনিটি (সোয়াক) নামের একটি সংগঠনেরও আত্মপ্রকাশ ঘটেছে।
শতাধিক নারী উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত সোয়াক সংগঠনের ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটিও গঠন করা হয়েছে। এতে শাহবাজ নিপাকে সভাপতি এবং তাসনিম কলি মিমকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
এছাড়াও এই কমিটির অন্যান্যদের মধ্যে নাজনীন  চৈতী সহ-সভাপতি, আফশা ইভা যুগ্ম সাধারণ সম্পাদক, নাফিসা আনসারী কোষাধ্যক্ষ, নুসরাত সাংগঠনিক সম্পাদক এবং সামিয়া আহমেদ প্রচার সম্পাদক পদে রয়েছেন।
আয়োজকেরা জানান, সৈয়দপুরে নারীরা দিন দিন বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন। অনেকেই ঘরে বসেই সফলভাবে নানা রকম ব্যবসা বাণিজ্য পরিচালনা   করে আসছেন। তবে এতদিন তারা বিচ্ছিন্নভাবে কাজ করে আসছিলেন। এই ‘ সোয়াক’ প্ল্যাটফর্মের মাধ্যমে সব নারী উদ্যোক্তাকে একত্রিত করে একটি শক্ত ভিত্তি তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। ইতিমধ্যে ৮০ জনের  বেশি উদ্যোক্তা এ সংগঠনের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে বলে আশাবাদী তারা।
অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা লুবনা, রিদিকা, সামিয়া, আনুশকা, নাফিসা, পাখিসহ অন্যান্য উদ্যোক্তারা মনে করেন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে এক সাথে কাজ করলে তাদের পথচলা আরও সহজ ও শক্তিশালী হবে। তারা শুধু নিজেরা স্বাবলম্বী হতে চান না বরং সমাজ ও দেশের উন্নয়নেও ভূমিকা রাখতে চান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )