1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে ট্রাক চালকের আত্মহত্যা | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সৈয়দপুরে ট্রাক চালকের আত্মহত্যা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৪২ জন দেখেছেন
মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে আর্থিক অনটনের পড়ে সিরাজুল ইসলাম (২৯) নামে এক ড্রাম ট্রাক চালক আত্মহত্যা করেছেন। গত শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শহরের উপকেন্ঠ পোড়াহাট আবাসনের ঘরের বারান্দার তীরে সঙ্গে পুরাতন জরজেটের ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। এ ঘটনায় সৈয়দপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের কুন্দল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মজিবার রহমানের বড় ছেলে সিরাজুল ইসলাম। তিনি পেশায় একজন ড্রাম ট্রাক চালক ছিলেন।

তিনি শহরের কুন্দল পশ্চিমপাড়ায় তাঁর নিজ বাড়িতে আবাসন সংকটের কারণে গত প্রায় দুই বছর যাবৎ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়াহাট আবাসন প্রকল্পের সরকারি বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু বেশ কিছু দিন ধরে আর্থিক অনটনে ভুগছিলেন তিনি। এ অবস্থায় গত ৭/৮ মাস আগে থেকে তাঁর স্ত্রী মোছা. রহিমা খাতুন বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর কুঠিপাড়ায় বাবাতে অবস্থান করছিলেন। ঘটনার দিন গত ২৬ মার্চ দিবাগত রাত আনুমানিক পৌনে বারটার দিকে ট্রাক চালানো শেষে পোড়াহাট আবাসনের বাড়িতে ফিরেন তিনি। এরপর রাতে যথারীতি নিজ বাড়ির ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েন। পরদিন গত ২৭ মার্চ (শুক্রবার) ট্রাকের হেলপার ভাড়া মারার উদ্দেশ্যে পোড়াহাট আবাসনের বাড়িতে গিয়ে চালক সিরাজুল ইসলামকে অনেক বার ডাকাডাকি করতে থাকেন।

কিন্তু এ সময় ট্রাক হেলপার চালকের সিরাজুলের কোনো রকম সাড়া শব্দ পাননি। পরবর্তীতে ট্রাকের হেলপার আব্দুর রহিম আশেপাশের লোকজনকে ডেকে বাড়ির প্রধান ফটকের দরজা খুলে ট্রাক চালক সিরাজুল ইসলামকে ঘরের বারান্দার তীরের সঙ্গে একটি পুরাতন জরজেটের ওড়না গলায় প্যাঁচিয়ে ঝুলতে দেখতে পান। পরবর্তীতে সেখানকার লোকজনের মাধ্যমে গলায় ফাঁস লাগিয়ে ছেলের আত্মহত্যা খবর পেয়ে তাঁর বাবা মজিবার রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। এরপর তারা চালক সিরাজুলের ঝুলন্ত লাশ নামিয়ে শহরের কুন্দল পশ্চিমপাড়ার বাড়িতে নিয়ে আসেন। এরপর খবর পেয়ে সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীনুর রহমান মজিবার রহমানের কুন্দল পশ্চিমপাড়ার বাড়িয়ে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

তিনি (এসআই শাহীনুর রহমান) জানান, ট্রাক চালক সিরাজুল আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান ধারণা করা হয়। আর তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সকল আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পারিবারিকভাবে অনুমান করা হচ্ছে, তিনি সাংসারিক আর্থিক অনটনের কারণে বাড়িতে স্ত্রী সন্তানের অনুপস্থিতিতে রাতের কোনো এক সময় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেঁচে নেন। সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাদল কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় স্থানীয় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )