1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অস্ট্রেলিয়ার পর আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দম’ | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ার পর আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দম’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৭৩ জন দেখেছেন

ঈদুল ফিতরে মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় রয়েছে আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘দম’। সিনেমাটির প্রায় প্রতিটি শো-ই হাউজফুল যাচ্ছে। দর্শক চাহিদায় সিনেমাটি আন্তর্জাতিক বাজারেও মুক্তি পেয়েছে। গত ২৭ মার্চ থেকে শুরু হওয়া এই শো চলবে ২৯শে মার্চ পর্যন্ত, অস্ট্রেলিয়ার বিভিন্ন হলে।

এবার আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘দম’। আগামী ১০ এপ্রিল থেকে সিনেমাটি নিউইয়র্ক এবং লস এঞ্জেলেসে রেদওয়ান রনি পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে। এরপর ১৭ এপ্রিল আমেরিকায় মুক্তি পাবে। এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল এবং আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মসের রাজ হামিদ ও নওশাবা রশিদ। এক বিবৃতিতে তারা জানান, আগামী শুক্রবার, ১০ এপ্রিল নিউইয়র্ক এবং লস এঞ্জেলেসে প্রিমিয়ারসহ মুক্তি পাবে ঈদের উত্তাল করা সিনেমা ‘দম’। এই দুটি শহরে পুরো সপ্তাহ চলার পর ১৭ এপ্রিল আমেরিকা এবং কানাডাজুড়ে মুক্তি পাবে ব্যতিক্রম ধর্মী এই সিনেমাটি।

রাজ হামিদ বলেন, ‘উত্তর আমেরিকার বাংলা সিনেমার দর্শকরা বাংলা চলচ্চিত্রকে নতুন প্রাণ দিয়েছে। দম হবে আমাদের ৫৩ তম পরিবেশনা। আপনাদের ভালবাসায় এত দূর আসা।’ ১০ বছর পর বড় পর্দায় রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরীর মতো দুই শক্তিশালী অভিনেতার একসঙ্গে পর্দায় আসা আমেরিকায় সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি কৌতূহল তৈরি করেছে।
এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি প্রযোজিত ‘দম’ নিয়ে দর্শকের মধ্যে কৌতূহল ছিল ঘোষণার পর থেকেই। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )