1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফারিণের কাঁধে শাকিবের হাত, অস্বস্তি না কি ভুল বোঝাবুঝি? | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

ফারিণের কাঁধে শাকিবের হাত, অস্বস্তি না কি ভুল বোঝাবুঝি?

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিন্স’। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হন শাকিব খান, তাসনিয়া ফারিণসহ পুরো টিম। সেই আয়োজনের একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, তাসনিয়া ফারিণের কাঁধে হাত রেখেছেন শাকিব খান। এ সময় ফারিণকে কয়েকবার হাত সরানোর চেষ্টা করতে দেখা গেলেও তা সরাতে পারেননি। আর এ মুহূর্ত নিয়েই তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া, নানা ব্যাখ্যা।
সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে অস্বস্তিকর হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে স্বাভাবিক বা মজার মুহূর্ত হিসেবেও ব্যাখ্যা করছেন। “শাকিব ছেড়ে দেওয়ার লোক না”—এমন মন্তব্যও চোখে পড়েছে নেটিজেনদের মধ্যে, সঙ্গে চলছে হাস্যরস আর সমালোচনার মিশ্র স্রোত।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খান ও তাসনিয়া ফারিণের পাশাপাশি অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। আরও রয়েছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )