1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সারাদেশের দ্বিতীয় রানার আপ: সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬২ জন দেখেছেন

একাডেমিক ও সহপাঠ কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে মাধ্যমিক ও কলেজ দুই পর্যায়ে সারাদেশের দ্বিতীয় রানার আপ হয়েছে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। সেনা সদর জিএস শাখা (শিক্ষা পরিদপ্তর) ঢাকা সেনানিবাস পরিচালিত দেশের ৩৪টি ক্যান্টনমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দ্বিতীয় রানার আপ হওয়ার এই কৃতিত্ব অর্জন করেছে। গত ৬ এপ্রিল সিজিএস এবং সভাপতি কেন্দ্রীয় সমন্বয় পরিষদের পক্ষে মেজর ফারজানা শারমীন স্বাক্ষরিত এক পত্রে মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পত্রে উল্লেখ করা হয়, মাধ্যমিক পর্যায়ে একাডেমিক ও সহপাঠ কার্যক্রমে ফলাফলের ভিত্তিতে শ্রেষ্ঠ নির্বাচনের সার্বিক মানদন্ডের বিচেনায় ২০২৫ সালে দ্বিতীয় রানার আপ হয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ শিক্ষা প্রতিষ্ঠান সার্বিক ফলাফলে একাডেমিক ও সহপাঠ্য ১০০ নম্বরের মধ্যে ৮৮ দশমিক ৬৩১ নম্বর পেয়ে দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। তালিকায় ৯২ দশমিক ১২২ নম্বর পেয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে রাজশাহী ক্যান্টনমেন্প পাবলিক স্কুল ও কলেজ।

আর একাডেমিক ও সহপাঠ্য – ১০০ নম্বরের মধ্যে ৯৪ দশমিক ৪০৮ পেয়ে চ্যাম্পিয়ন তথা প্রথম স্থান হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়া ক্যান্টনমন্টে পাবলিক স্কুল ও কলেজ। এছাড়াও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কলেজ পর্যায়েও দ্বিতীয় রানার আপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে। একাডেমিক ও সহপাঠ ১০০ নম্বরে মধ্যে ৮৩ দশমিক ২৯৪ নম্বর পেয়ে দ্বিতীয় রানার আপ হয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। ৮৪ দশমিক ৭৯২ নম্বর পেয়ে প্রথম রানার আপ হয়েছে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আর সর্বোচ্চ ৮৬ দশমিক ১২৯ নম্বর পেয়ে চ্যাম্পিয়ন তথা শ্রেষ্ঠ হওয়ার গৌবর অর্জন করেছেন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এমন কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য সভাপতি এবং প্রধান সমন্বক, কেন্দ্রীয় সমন্বয় পরিষদ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষ, সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )