1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কিশোরগঞ্জে বন্ধুত্বের টানে ৫ বন্ধু ন্যাড়া | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে বন্ধুত্বের টানে ৫ বন্ধু ন্যাড়া

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ জন দেখেছেন

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে বড়ভিটা বাজারে নাপিতের দোকানে চুল কাটিংয়ে অস্বাভাবিক হওয়ায় ঘটেছে বন্ধুত্বের এক ব্যতিক্রমী ও মজার ঘটনা, যা এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। জানা যায়, স্থানীয় পাঁচ বন্ধু—রকি, সৌরভ, মোস্তাফিজার সুভোর দেব ও ফিরোজ একসঙ্গে চুল কাটাতে বড়ভিটা বাজারে নাপিতের দোকানে যান।

প্রথমে একজনের চুল কাটার সময় সেটি এলোমেলো ও অস্বাভাবিক ভাবে কেটে যায়। এতে তিনি বিব্রত হয়ে পড়েন এবং সিদ্ধান্তহীনতায় ভুগছেন অন্য ৪ বন্ধুরা তার বিব্রতকর পরিস্থিতি উপলব্ধি করে তাকে একা না রেখে সবাই একসঙ্গে মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন। পরে পাঁচ বন্ধুই মাথা ন্যাড়া করে বিরল দৃষ্টান্ত স্থাপন করে দোকান থেকে বের হন।

এ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় স্থানীয়দের মাঝে হাস্যরসের মধ্যে দিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় বইছে। অনেকেই তাদের বন্ধুত্বের এমন দৃষ্টান্তকে প্রশংসা ভাসাচ্ছেন। বন্ধু ফিরোজ বলেন আমরা ৫ বন্ধু সকলের বাড়ি পাশাপাশি সব সময় এক সাথেই চলি ঘটনার দিন চুল কাটার সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় প্রথম বন্ধুর চুল কাটিংয়ে অস্বাভাবিক ও এলোমেলো মনে হওয়ায় সে মানসিক টেনশন বোধ করছে সেই পরিস্থিতিতে আমরা কেউ চাইনি যে আমাদের একজন বন্ধু আমাদের থেকে আলাদা হয়ে যাক, তাই আমরা ৫ বন্ধুই তাৎক্ষণিকভাবে ন্যাড়া হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

স্থানীয় বাসিন্দা বিপ্লব বলেন, “এমন ঘটনা আগে কখনো দেখিনি। বন্ধুত্বের সম্পর্ক যে এতটা গভীর হতে পারে, এই পাঁচ বন্ধুকে না দেখলে বিশ্বাসই করতাম না। একজন বন্ধুর জন্য বাকিরা নিজের চুল ত্যাগ করেছে—এটা সত্যিই প্রশংসনীয়। এতে করে এলাকায় একটি ইতিবাচক বার্তা ছড়িয়েছে।”
ঘটনাটি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজন তাদের এই বন্ধুত্বকে সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )