


নীলফামারীর ঐতিহ্যবাহী শাহীমর্ডান ক্লাবের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা হয়েছে। বুধবার দুপুরে শাহীপাড়াস্থ ক্লাব চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্লাব চত্বরে এসে শেষ হয়।
এর আগে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন এতে।
ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক রবিউল আলম রব্বুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সাইফুল ইসলাম সম্পদ। এছাড়া মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় ক্লাব চত্বরে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বলেন, পুরোনো একটি ক্বাব এই শাহীমর্ডান। সংগঠনটি এগিয়ে নিতে আমি পাশে থাকবো। ক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় সুধিজন এবং নারী ও শিশুরা এতে অংশ নেয়।