1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত  | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত 

পঞ্চগড় অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ জন দেখেছেন
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পঞ্চগড়ে র‍্যালি, আলোচনা সভা ও শতাধিক পোষা প্রাণীর মাঝে বিনামূল্যে টিকা (ভ্যাকসিন) প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে ও ফারিন ফার্মেসী এন্ড এনিমেল হেলথ এক্সপ্রেসের সহযোগিতায় অফিস চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাবুল হোসেন।
পরে অফিসের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আটোয়ারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. বাবুল হোসেনের সভাপতিত্বে জেলা ভেটেরিনারি অফিসার ডা. সেলিম উদ্দীন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, তেতুঁলিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সাথে পোষা প্রাণীদের নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধের টিকা দিতে প্রাণী মালিকদের অনুরোধ জানা। এছাড়া বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সরকারি ভাবে বিনামূল্যে জলাতঙ্ক সহ প্রাণিদের সকল টিকা প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে মানুষের দোরগোরায় পৌছে দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ফ্রি টিকা প্রদান করেন ফারিন ফার্মেসী এন্ড এনিমেল হেলথ এক্সপ্রেসের সত্বাধিকারী তৌহিদুল ইসলাম তুহিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )