1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সৈয়দপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুরে দুই দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকালে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ওই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন।

এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ আলম ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলহাজ¦ মো. জামাল উদ্দিন শাহ্।

সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম প্রামানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন।

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এতে তিন ক্যাটাগরিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭টি স্টল স্থান পায়। অতিথিরা অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্বাবনী বিজ্ঞান প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি,সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )