1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
হিলিতে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

হিলিতে হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৫ জন দেখেছেন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে এক কো-অর্ডিনেটর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, তানভীর হাসনাত রবিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা। সভায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও অংশীজনরা অংশগ্রহণ করে মাঠপর্যায়ে টিকাদান কার্যক্রম জোরদার করার বিষয়ে মতামত প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচি সফল করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )