1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন বিভাগীয় প্রতিযোগিতা ২ মে | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন বিভাগীয় প্রতিযোগিতা ২ মে

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩ জন দেখেছেন
আন্তর্জাতিক লিডারশিপ প্রোগ্রাম অন এডুকেশন (আইএলপিই-৬.০) প্রতিযোগিতার রংপুর বিভাগীয় আঞ্চলিক রাউন্ড আগামী ২ মে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত শিক্ষা বিষয়ক সংস্থা গ্লোবাল ইনোভেশন এন্ড লিডারশিপ সেন্টার (জিআইএলসি) এবং জিআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উদ্যোগে আয়োজিত এই  প্রোগ্রামের আঞ্চলিক রাউন্ডের জন্য ভেন্যু নির্ধারিত হয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্বের গুণাবলী বিকাশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ নিয়ে রংপুর বিভাগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এই আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির (বাংলা ও ইংরেজি ভার্সন) শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রাইমারি,  ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত জুনিয়র, ৯ম ও ১০ম শ্রেণি সেকেন্ডারি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি হায়ার সেকেন্ডারি এই চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। আঞ্চলিক রাউন্ডের সফল প্রতিযোগীরা জাতীয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।
যদিও অলনাইন নিবন্ধনের সময়সীমা ছিল গত ২৭ এপ্রিল পর্যন্ত। তবে নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহী শিক্ষার্থী অনলাইন নিবন্ধন না করতে পারায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে ম্যানুয়াল নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।আগ্রহী শিক্ষার্থীদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে ৩৬০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে আগামী ২৯ এপ্রিল বেলা তিনটা পর্যন্ত ম্যানুয়াল নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।
আঞ্চলিক রাউন্ডের সমন্বয়কারী সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক সোহেল রানা জানান, আমাদের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এই আঞ্চলিক রাউন্ডের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ করে গড়ে তোলার একটি অনন্য প্লাটফর্ম।
রংপুর বিভাগের শিক্ষার্থীদের মাঝে এই আয়োজনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।  বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নেতৃত্বের পাঠ নেবে, তেমনি বিদেশের মাটিতে দেশের লাল-সবুজ পতাকা তুলে ধরার সুযোগ পাবেন।
উল্লেখ্য,এই ইভেন্টের চূড়ান্ত বা আন্তর্জাতিক রাউন্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )