1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৬৬ জন দেখেছেন

নীলফামারীর ডিমলায় ২৫কেজি গাঁজাসহ মিস্টার ইসলাম (১৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মিস্টার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া এলাকার আসমত আলীর ছেলে।

শনিবার ভোরে র‌্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী’র একটি অভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। র‌্যাব-১৩ রংপুর’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় এ ঘটনায় ডিমলা থানায় একটি মামলা করে গ্রেফতার আসামীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার মুল্য ২৫লাখ টাকা।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২’র উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ আল মাসুম বাদী হয়ে মামলাটি করেন। দুপুরে আদালতের মাধ্যমে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )