1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা | দৈনিক সকালের বাণী
রবিবার, ১০ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩২ জন দেখেছেন

রংপুর ৬ (পীরগঞ্জ) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন মহোদয়কে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে পীরগঞ্জ সরকারি শাহ আব্দুর রউফ কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ লায়লা পরভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ ডক্টর মোঃ মফিদুল ইসলাম এবং গীতা পাঠ করেন ইন্দ্রানী বর্মন।

সঞ্চালনা করেন কলেজের লাইব্রেরিয়ান রাসেদুন্নবি সাজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্টার হারুন উর রশিদ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শহিদুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জাহিদুল ইসলাম রুবেল।

প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন বলেন, যেসব শিক্ষক এখনো সরকারি বেতনের অন্তর্ভুক্ত হননি, তাদের বিষয়েও সহানুভূতি প্রকাশ করে বলেন,
“এই বাগানে যতগুলো ফুল ফুটেছে, সব কটি ফুল দিয়েই যেন পরিপূর্ণ মালা তৈরি হয়।”
তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষক কর্মচারীদের কল্যাণ এবং শিক্ষার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজহারুল আলম মিলন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )