1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উপজেলায় নির্বাচনে এনসিপির প্রার্থী ডা. দর্পণ ও লিওন | দৈনিক সকালের বাণী
সোমবার, ১১ মে ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

উপজেলায় নির্বাচনে এনসিপির প্রার্থী ডা. দর্পণ ও লিওন

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২২ জন দেখেছেন

আগামী উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির হয়ে প্রতিদ্বন্ধিতা করবেন নীলফামারী সদরে ডা. কামরুল হাসান দর্পণ ও জলঢাকায় উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন। রবিবার সারাদেশে স্থানীয় সরকার নির্বাচনে এক’শ জনের নামের তালিকায় নীলফামারীর দুই উপজেলায় দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ডা. দর্পন এনসিপি জেলা কমিটির সদস্য সচিব ও লিওন এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া দলের কেন্দ্রীয় কার্যালয় রাজধানী ঢাকার বাংলামোটরে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

এ সময় উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম উপস্থিত ছিলেন। জলঢাকা উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি প্রার্থী আবু সাঈদ লিওন জানান, স্থানীয় সরকারকে শক্তিশালী করণে উপজেলা পরিষদের ভুমিকা গুরুত্বপুর্ন। তৃণমুল মানুষদের সাথে উপজেলা পরিষদের সম্পর্ক নিবির। সব শ্রেণি পেশার প্রতিনিধিদের নিয়ে আমি বিশেষ উদ্যোগ নেবো যাতে স্থানীয় উন্নয়ন তরান্বিত হয় এবং সাধারণ মানুষ স্থানীয় সরকারকে জানতে পারে। নীলফামারী সদর উপজেলায় এনসিপি প্রার্থী ডা. কামরুল হাসান দর্পণ বলেন, স্থানীয় উন্নয়নে উপজেলা পরিষদের বিশেষ ভুমিকা থাকে।

 

এ কারণে আমি নির্বাচিত হলে উপজেলা পরিষদকে সক্রিয় করে উন্নয়ন কাজ বাস্তবায়নে চেষ্টা করবো। তিনি বলেন, উপজেলা পরিষদে তৃণমুল মানুষদের মতামতের ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায় এবং গ্রামীন প্রান্তিক জনগোষ্ঠির মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগটি বিশেভ ভাবে গ্রহণ করা যায়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )