1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

নীলফামারীতে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৭ জন দেখেছেন

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে নীলফামারীতে প্রেস ব্রিফিং করেছে জেলা তথ্য অফিস। বুধবার সার্কিট হাউস সড়েক অবস্থিত তথ্য কর্মকর্তার সভাকক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য কর্মকর্তা বায়েজীদ হোসেন জানান, সরকার দায়িত্ব নেয়ার পর ১৮০দিনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

ফ্যালিমি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ী, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফের সুফল ভোগ করছেন উপকারভোগীরা। তিনি বলেন, সরকারের কার্যক্রমের আওতায় নীলফামারীতে সড়ক প্রচার ৮০টি, চলচিত্র প্রদর্শণী ১৬০টি, উঠোন বৈঠক ৯টি, লাইভ সম্প্রচার ৪টি ও নারী সমাবেশ করা হয়েছে। রিপোটার্স ক্লাবের সভাপতি তৈয়বুর রহমান মানিক সভায় বক্তব্য দেন। বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিগণ এতে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )