1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে যানবাহনে নিষিদ্ধ হর্ণ ব্যবহার, জরিমানা ৫ হাজার টাকা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

নীলফামারীতে যানবাহনে নিষিদ্ধ হর্ণ ব্যবহার, জরিমানা ৫ হাজার টাকা

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ জন দেখেছেন
নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় নীলফামারীতে তিনটি যানবাহনের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে(২১মে) জেলা সদরের বাইপাস সড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসেন জিৎ দাস ও মো. আসাদুজ্জামান এবং প্রসিকিউটর হিসেবে ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
অভিযানকালে তিনটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ পাওয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভ্রাম্যমান আদালত বসিয়ে।
পরিবেশ কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, উদ্ধার হওয়া চারটি হর্ণ ধ্বংস করা হয়। এ সময় যানবাহন চালকদের এমন হর্ণ ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )