1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিমলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

ডিমলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই বোনের

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন
নীলফামারীর ডিমলায় পুকুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের সোনাখুলি গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো বোন।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা যায়, ঘটনার সময় ওই গ্রামের রবিউল ইসলামের শিশু কন্যা রুকাইয়া আক্তার (৪), আউয়ালের শিশু কন্যা আসরিফা আক্তার (৪),পরিবারের অগোচরে খেলার সময় বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায়।পরিবারের লোকেরা তাদের দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।শিশু দুটি সম্পর্কে আপন চাচাতো বোন।
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ দুটির সুরতহাল রিপোর্ট প্রস্তুুত করে মৃতদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )