1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২ জন দেখেছেন
নিহত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় এ কে এম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল (৪৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারী-ডোমার সড়কের ধরণীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হন নিহতের স্ত্রী সুলতানা বেগম (৪২)। তাকে চিকিৎসার জন্য নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, ওই সড়কের কালিতলা এলাকায় নীলফামারী থেকে ডোমারগামী যাত্রীবাহি বাসের সাথে বিপরিত দিক থেকে আসা মোটর সাইকেলের ধাক্কা লাগে। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক অবসরপ্রাপ্ত সেনাসদস্য জাহাঙ্গীর বসুনিয়া মৃত্যুবরণ করেন এবং আহত হন তার স্ত্রী। দুর্ঘটনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাসটি রাস্তার খাদে উল্টে যায়।

ডোমার থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হাবিবুল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তি একই উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি এলাকার জাকারিয়া বসুনিয়ার ছেলে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )