1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন  | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ক্যাশলেস ডোমার ক্যাম্পেইন এর উদ্বোধন 

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২১ জন দেখেছেন
লেনদেন হবে ক্যাশলেস এগিয়ে যাবে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে জেলার ডোমারে পূবালী ব্যাংক ডোমার উপশাখা তিনদিন ব্যাপি ক্যাশলেস ডোমার বিষয়ক ক্যাম্পেইনের আয়োজন করেছে।
ডোমার উপ শাখার শাখা ব্যবস্থাপক মো:রবিউল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংক রংপুরের জয়েন্ট ডিরেক্টর মো:সোহেল রানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: আখতারুজ্জামান সুমন ও নীলফামারী শাখার ব্যবস্থাপক এ,টি,এম রেদওয়ানুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। রংপুর যোনের প্রিন্সিপাল অফিসার মো: হুমায়ুন কবিরের সঞ্চালনায় থানাপাড়া নুর মার্কেটের  অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানের জন্য  যে উদ্যোগ গ্রহন করেছে তা যুগোপযোগী সিদ্ধান্ত।  নগদ অর্থের ব্যবহার হ্রাস এবং ডিজিটাল লেনদেনের সুবিধা প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের কাছে পৌছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে।
একদেশ এক কিউআর,লেনদেনে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন করলে দেশের টাকা দেশেই থাকবে। তাছাড়া টাকা নিয়ে ভ্রমন ঝুকিপূর্ণ।  আর কিউআরের মাধ্যমে লেনদেন করলে ঝুকি নাই বললেই চলে। অনুষ্ঠান শেষে এক বন্যাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে নুর মার্কেটে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )