1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে নবিরুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

বিরামপুরে নবিরুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর উপজেলার ইজিবাইক চালক নবিরুল ইসলামের ইজিবাইক ছিনতাই ও তাকে হত্যার প্রতিবাদে স্থানীয়রা বুধবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দূর্গাপুর এলাকায় মানববন্ধন করেছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন। জানা গেছে, বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সাহার উদ্দিনের ছেলে নবিরুল ইসলাম (৩৫) ১৮ জুলাই বিকেলে ইজিবাইক (অটোরিক্সা) নিয়ে বের হন।

সন্ধায় যাত্রীবেশে কয়েক যুবক সেই অটোতে উঠে ফুলবাড়ি থানার সীমানায় গিয়ে নবিরুলকে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ইজিবাইকসহ প্রধান আসামীকে আটক করে। আহত নবিরুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যু বরণ করেন।

হত্যাকারীদের ফাঁসির দাবিতে দুর্গাপুর এলাকার নারী-পুরুষরা বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করে। এসময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোজাম্মেল হক, কালিদাস রায়, হায়দার আলী, নূরুল হক প্রমূখ। মানববন্ধরকালে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার এই হত্যা মামলায় আইনগত সহায়তার আশ্বাস দিলে তারা কর্মসূচি সমাপ্ত করেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ঘটনাটি পার্শ্ববর্তী ফুলবাড়ি থানা এলাকায় ঘটলেও আমরা প্রধান আসামীকে আটক করতে সক্ষম হয়েছে। বিচার প্রক্রিয়ার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের জন্য আইনী সহায়তা দেওয়ার আশ্বাসে মানববন্ধনকারীরা আশ্বস্ত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )