1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

নীলফামারীতে জুলাই সনদ বাস্তবায়নের দাবি

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯ জন দেখেছেন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য জুলাই ম্যারাথন ও অদম্য জুলাই-২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় নীলফামারী শহর শাখা ছাত্রশিবিরের আয়োজনে নীলফামারীর ডালপট্টি এলাকা থেকে ম্যারাথনটি শুরু হয়।

ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ম্যারাথনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ম্যারাথন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি সেলিমুদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি সোহাগের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাবেক শিবির সভাপতি আহমদ রায়হানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )