


গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুইদিনব্যাপী প্রশিক্ষণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
একইসঙ্গে এনায়েতপুরে বায়োগ্যাস পল্লীর উদ্বোধনও করা হয়। শনিবার দিনব্যাপী সাদুল্লাপুর যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক মোতাহার হোসেন, বিশেষ অতিথি জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান, যুব উন্নয়নের ইমপ্যাক্ট প্রকল্পের পরিচালক মফিজুল ইসলাম, আর্ন প্রজেক্টের কনসালটেন্ট সাজেদ ফাতেমী, উপপরিচালক হুমায়ন কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, থানার ওসি একেএম হাবিবুর রহমানসহ অনেকে। বক্তারা যুবকদের সঠিকভাবে ঋণের অর্থ ব্যবহার করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।