1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নীলফামারী চেম্বারের নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থীদের নানা প্রতিশ্রুতি | দৈনিক সকালের বাণী
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

নীলফামারী চেম্বারের নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

নীলফামারী অফিস
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৪৬ জন দেখেছেন

শেষ সময়ে জমে উঠেছে নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রচার প্রচারণা। ভোটার দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আগামী ২২আগষ্ট সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে তিনজন, সিনিয়র সহ-সভাপতি পদে দুইজন, সহ-সভাপতি পদে তিনজন, নির্বাহী সদস্য(সাধারণ গ্রুপ) পদে ১৮জন এবং নির্বাহী সদস্য (সহযোগী গ্রুপ) পদে আটজন প্রতিদ্বন্ধিতা করছেন।

সভাপতি পদে তিন প্রার্থীর মধ্যে রয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নীলফামারী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সোহেল পারভেজ, নীলফামারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি মাহবুব উর রহমান এবং জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইন্ডাস্ট্রিয়াল এন্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) এর জেলা কমিটির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মাহবুব উর রহমান বলেন, নীলফামারী সমৃদ্ধ একটি জেলা। সঠিক পরিকল্পনা গ্রহণ করা হলে ব্যাবসা বাণিজ্যে সমৃদ্ধ করা সম্ভব। বিগত দিনে চেম্বারকে জিম্মি করে স্বার্থ হাসিল করা হয়েছে মাত্র।

চিলাহাটি স্থলবন্দর বাস্তবায়ন, উত্তরা ইপিজেডে গ্যাস সরবরাহ এখন বড়ো চ্যালেঞ্জ। আমি মনে করি আমাদের অভিভাবক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জেলার উন্নয়নে কাজ করছেন। আমরা তাকে ব্যবহার করে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও শিল্প কলকারখানা স্থাপন এবং ব্যাবসায়িক হাব হিসেবে এই জেলাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো। বলেন, আমি এবং পরিবার আপাদমস্তক একজন ব্যবসায়ী। ব্যবসায়ীদের হয়রানি রোধে তাৎক্ষণিক ভাবে উদ্যোগ গ্রহণ করা হবে।সভাপতি পদে আরেক প্রতিদ্বন্দ্বী সুলতান মাহমুদ বলেন, নীলফামারী চেম্বার ব্যবসায়ীদের জন্য সে রকম কাজ করতে পারে নি। নীলফামারী চেম্বারের যে রুপ থাকার কথা আমি নির্বাচিত হলে সেই রুপে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবো। ব্যাবসায়িক বান্ধন চেম্বার প্রতিষ্ঠিত করার পাশাপাশি ব্যবসায়ীদের যে হক সেটি পূরণের চেষ্টা করবো। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী সোহেল পারভেজ বলেন, নীলফামারী সম্ভাবনাময় একটি জেলা।

ব্যাবসায়িক অঙ্গন দারুণ ভাবে বিস্তারের সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতা এবং পরামর্শ ও সাহস দিয়ে অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবে জেলাটি। ব্যবসায়ীরা যাতে কোনো ভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং দ্রুত সেবা প্রাপ্তি নিশ্চিত করা যায় তাহলে চেম্বারের সক্ষমতা বৃদ্ধি পাবে আমি বিষয়গুলো দেখবো। কৃষি নির্ভর জেলা হিসেবে নীলফামারীকে সমৃদ্ধ করতে চেম্বারের ভূমিকা রয়েছে। আমি নির্বাচিত হলে প্রতিটি ক্ষেত্রে চেম্বারের ভূমিকাকে আরো এগিয়ে নিবো। বলেন, চেম্বারের উদ্যোগে একটি বিদ্যালয় স্থাপন এবং শিক্ষা বৃত্তির চালুর উদ্যোগ নেয়া হবে। আমি নির্বাচিত হলে আগামী বছর থেকে এই বৃত্তি চালু করা হবে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জেলা আদালতের সরকারি কৌশুলি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম বলেন, নির্বাচনী প্রচার প্রচারণা চমৎকার।

নির্বাচনী কোন বিষয়ে অভিযোগ আসেনি বোর্ডের কাছে। তিনি বলেন, শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শহরের রাবেয়া বালিকা বিদ্যা নিকেতনে। এতে ৬৮৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্ধিতাকারী আবু সালেহ সোহেল রানা বলেন, ব্যবসায়ী বান্ধব একটি চেম্বার স্থাপনে আমার উদ্যোগ থাকবে। উত্তরা ইপিজেডে গ্যাস সরবরাহ, চিলাহাটি স্থলবন্দর চালু করণ ছাড়াও শিল্প কলকারখানা স্থাপনে চেম্বারকে যথাযথভাবে ব্যবহার করা হবে। চার সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ছাড়াও তিন সদস্যের একটি আপীল বোর্ড রয়েছে নির্বাচন কার্যক্রম সম্পন্নে। এতে প্রধান হিসেবে রয়েছেন অধ্যাপক জাফিরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )