1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভোটারদের উঠানে চেয়ারম্যান প্রার্থী মিজান, শুনলেন মানুষের কথা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ভোটারদের উঠানে চেয়ারম্যান প্রার্থী মিজান, শুনলেন মানুষের কথা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৯ জন দেখেছেন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজান ভোটারদের সঙ্গে মতবিনিময় ও নিজের পরিকল্পনা তুলে ধরতে উঠান বৈঠক করেছেন। শুক্রবার সোনারায় ইউনিয়নের পূর্ব শিবরাম এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ ও সমর্থকরা উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. মিজানুর রহমান মিজান স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নময় সোনারায়’র প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ, রংপুর-এর প্রতিষ্ঠাতা পরিচালক। বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধাসহ নানা বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। মিজানুর রহমান মিজান মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং নির্বাচিত হলে ইউনিয়নের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মিজানুর রহমান মিজান বলেন, ‘আমি শুধু ভোট চাইতে মানুষের কাছে আসিনি, মানুষের কথা শুনতেও এসেছি। সোনারায় ইউনিয়নের মানুষের সমস্যা ও প্রত্যাশাগুলো কাছ থেকে জানতে চাই। সুযোগ পেলে এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করব।’তিনি আরও বলেন, ‘সোনারায়কে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। উন্নয়নের পাশাপাশি শিক্ষা, মানবিকতা ও সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্ব দিতে চাই।’

নিজের পারিবারিক সম্পৃক্ততার কথা তুলে ধরে মিজানুর রহমান মিজান বলেন, ‘আমার মা এই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ছিলেন। মানুষের জন্য কাজ করতে গিয়ে তিনি অনেক উদ্যোগ নিয়েছিলেন। তার কিছু কাজ অসমাপ্ত রয়েছে। সুযোগ পেলে মায়ের সেই অসমাপ্ত কাজগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি সোনারায়ের মানুষের জন্য নতুন কিছু করার চেষ্টা করব।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )