উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার,
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা,সাখাওয়াত হোসেন তৌহিদ, আহ্বায়ক কমিটির সদস্য কাজী নিজাম, নুরুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ও যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠন,বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো ভূরুঙ্গামারীতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।