1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে সকালে উপজেলা বিএনপি অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেলে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ সরকার,

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা,সাখাওয়াত হোসেন তৌহিদ, আহ্বায়ক কমিটির সদস্য কাজী নিজাম, নুরুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ও যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত।  অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠন,বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতা-কর্মী প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আলোচনা সভা শেষে পরিবেশের ভারসাম্য রক্ষার উদ্যোগ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করেন। এ সময় উপজেলা বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে পাঁচ বছরে পাঁচ লাখ গাছের চারা বিতরণের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো ভূরুঙ্গামারীতেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )