1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‎হাতীবান্ধায় নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার | দৈনিক সকালের বাণী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

‎হাতীবান্ধায় নবম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ জন দেখেছেন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিথি রানী (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
‎বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ধওলাই এলাকায় এ ঘটনা ঘটে। তিথি রানী ওই এলাকার বাবুল চন্দ্র রায়ের মেয়ে এবং কেতকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
‎জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে বাড়িতে তিথি রানীর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের কান্নাকাটির শব্দ শুনে স্থানীয় লোকজন সেখানে ছুটে আসেন। স্থানীয়রা মরদেহটি নামিয়ে পুলিশকে খবর দেন।
‎খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিতে গেলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এতে বাঁধা দেন। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, তিথি রানী নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )