1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে আন্ত: গ্রীষ্মকালীন কাবাডি খেলা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

পীরগঞ্জে আন্ত: গ্রীষ্মকালীন কাবাডি খেলা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ জন দেখেছেন
কাবাডি খেলা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে আন্ত: স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ৫১তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পীরগঞ্জ কছিমন নেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা মাধ্যমিক অফিসারের আয়োজনে গ্রীষ্মকালীন কাবাডি বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদ হোসেন মন্ডল, একাডেমিক সুপার ভাইজার সাজেদুল বারী, বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কছিমন নেছা বালিকা বিদ্যালয়ে আনোয়ারুল ইসলাম মান্নু, সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, সহ-সভাপতি সাদেকুল ইসলাম, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নীল দরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান, হাজী বয়েন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমিনুল ইসলাম দোয়েল, পীরগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম সরকার।

বালকদের কাবাডি খেলায় বঙ্গবন্ধু মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়, বালিকাদের কাবাডি খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। শেষে চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )