1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা | দৈনিক সকালের বাণী
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ জন দেখেছেন
নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সহযোগিতায় ছিল  দি- কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) “ক” অঞ্চলের  ডিরেক্টর  মো. রেজাউল করিম লিটন এবং বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমান ও কাল্ব নীলফামারী ক্লাষ্টার কমিটির চেয়ারম্যান জগদীশ চন্দ্র রায়।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং সেক্রেটারী সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. গোলাম মোস্তাকিম ও কোষাধ্যক্ষ লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল রাজ্জাক রাজু’র সঞ্চালনায় সাধারণ সভায় সংগঠনের দেড় শতাধিক সদস্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শেষে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের তিন বছরমেয়াদী নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। দি- কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কাল্ব) “ক” অঞ্চলের  ডিরেক্টর  মো. রেজাউল করিম লিটন এই শপথ বাক্য পাঠ করান।
এর আগে সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি ও  সেক্রেটারী পদে যথাক্রমে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা এবং তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তাকিম পুনরায় নির্বাচিত হয়েছেন।
এ কমিটির  অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন, ভাইস চেয়ারম্যান কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ সরকার, কোষাধ্যক্ষ  লক্ষণপুর উত্তর চড়কপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল রাজ্জাক রাজু, ডিরেক্টর সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের আইসিটি সহকারী অধ্যাপক মো.  লোকমান হাকিম লিটন ও  ডিরেক্টর লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সহকারী নুর আলম মন্ডল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )