1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় ২৯ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আটক | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

কাউনিয়ায় ২৯ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি আটক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ জন দেখেছেন
২৯ বোতল ফেনসিডিল সহ কারবারি আটক

রংপুরের কাউনিয়ায়  থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৯  বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় সাইফুল ইসলাম( ৪৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত  সাইফুল ইসলাম  লালমনিরহাট  উপজেলার  রাজপুর ইউনিয়নের  খলাইঘাট  গ্রামের মৃত :সুরুত আলীর ছেলে।

থানা  সুত্রে জানা গেছে,    গোপন  সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শরিফের   দিক নির্দেশনায় বৃস্হপতিবার রাত ৮ ঘটিকায় উপজেলার  হারাগাছ  ইউনিয়নের   একতা বাজার এলাকায়  মাদক বিরোধী অভিযান  পরিচালনা  করে সাইফুল ইসলামকে আটক করে। এ সময়  তার সঙ্গে থাকা  ২৯ বোতল ফেন্সিডিল  উদ্ধার করে পুলিশ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম শরিফ ঘটনার  সত্যতা নিশ্চিত করে জানান,  আটক সাইফুল ইসলামের   বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে  শুক্রবার  রংপুর আদালতে  প্রেরন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )