1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে ১৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ফুলবাড়ী সীমান্তে ১৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৬ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার গোড়কমন্ডল কৃষ্ণ আনন্দ বকশি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর অংশ হিসেবে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে এ অভিযান চালানো হয়। গোড়কমন্ডল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন বিজিবি সদস্যরা।
তবে এ অভিযানে কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজিবির দেওয়া তথ্যে কিছু উল্লেখ করা হয়নি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
তিনি আরও বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )