1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রকাশ্য ঋণ বিতরন | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রকাশ্য ঋণ বিতরন

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন
প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রকাশ্য

গাইবান্ধায় ২৩টি ব্যাংকের ৪৮ জন প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে ৮৬ লক্ষ টাকা কৃষি ঋণ বিতরন করা হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংক লিড কর্তৃক ১০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকা হিসাবধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের মানুষ, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৭৫০ কোটি টাকার পূনঃ অর্থায়ন স্কীম এর আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরন কর্মসূচির আয়োজন করা হয়।

 

স্থানীয় জি ইউ কে হল রুমে লিড ব্যাংক হিসাবে সিটি ব্যাংক এর আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যানসিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর সহকারী পরিচালক মাহামুদুল হাসান, বিশেষ অতিথি সিটি ব্যাংক পিএলসি এর এসএমই প্রধান কামরুল মেহেদী। সভাপতিত্ব করেন গাইবান্ধা সোনালী ব্যাংক পিএলসি এর উপ মহাব্যবস্থাপক মহাম্মদ আহসানুল কবির।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রান্তিক ও ভূমিহীন কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )