1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধায় রেগুলেটর র্নিমাণরে দাবিতে বিক্ষোভ ও সমাবেশ | দৈনিক সকালের বাণী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় রেগুলেটর র্নিমাণরে দাবিতে বিক্ষোভ ও সমাবেশ

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ জন দেখেছেন
রেগুলেটর র্নিমাণরে দাবিতে বিক্ষোভ

রেগুলেটর নির্মাণসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় কৃষক খেতমজুর সমিতি গাইবান্ধা ফুলছড়ি শাখার উদ্যোগে কালির বাজার এলাকায় এসব অনুষ্ঠিত হয়। প্রথমে কালির বাজার বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

উপজেলা সভাপতি আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, জেলা সভাপতি রেবতী বর্মণ, গোলাম মোস্তফা, গোপাল কৃষ্ণ রায়, আব্দুল্যাহ সরকার, ইউনুস আলী, উত্তম বর্মণ, বিহারী শেখ প্রমুখ।

 

বক্তারা ফুলছড়ি উপজেলার উদাখালী, উড়িয়া, কঞ্চিপাড়া ইউনিয়নের জলাবদ্ধতা নিরসনের জন্য ওয়াপদা বাঁধে রেগুলেটর নির্মাণ, উদাখালী খাল সংস্কার, সামাজিক সুরক্ষা ভাতা (বয়স্ক, বিধবা) প্রভৃতি মাসিক ১০ হাজার টাকা এবং বয়স্ক ভাতা প্রাপ্তির বয়সসীমা ৬০ বছর নির্ধারণের দাবি জানান। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )